রাজশাহীতে জেএমবি সদস্য গ্রেপ্তার
রাজশাহী মহানগরীর উত্তর তেরখাদিয়া থেকে শুক্রবার দুপুরে পুলিশ আরও এক জেএমবি ক্যাডারকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃত ওই জঙ্গির নাম জাকারিয়া হোসেন রণি।
তার কাছ থেকে বিপুল সংখ্যক জেহাদি বই উদ্ধার করা হয়েছে। রণির বাবার নাম জিল্লুর রহমান। বোয়ালিয়া থানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে রণি পুলিশকে জানায়, সে রাজশাহী কলেজে ডিগ্রি প্রথম সেমিস্টারের ছাত্র। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত রণির সঙ্গে জেএমবির সুইসাইড স্কোয়াডের বেশ কয়েকজন নেতার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত জিজ্ঞাসাবাদ চলছিলো।
