১৭ আগস্ট বোমা হামলার ঘটনায় মেহেরপুরে ১০ জনের বিরুদ্ধে চার্জশীট
সারাদেশে ১৭ আগস্ট সিরিজ বোমা হামলার তিন মাসের মাথায় বৃহস্পতিবার মেহেরপুরে ১০ জনের বিরুদ্ধে চার্জশীট দাখিল করা হয়েছে এবং দু’জনকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বিকেলে মেহেরপুর থানা কয়েকটি মামলায় বিস্ফোরক দ্রব্য আইনে ১০জনকে অভিযুক্ত করে এ চার্জশীট দাখিল করে।
অভিযুক্তদের মধ্যে বর্তমানে ছয়জন জেলহাজতে এবং বাকি চারজন পলাতক রয়েছে।
