২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হেনার বহিস্কারাদেশ স্বাগত জানাই ঃ মিজানুর রহমান মিনু

রাজশাহী-৩ (বাগমারা-মোহনপুর) আসনের সাংসদ আবু হেনাকে দল থেকে বহিস্কারাদেশকে স্বাগত জানিয়েছে স্থানীয় বিএনপি’র শীর্ষ নেতৃবৃন্দ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2005, 09:23 PM

Updated : 26 Apr 2022, 06:19 PM

রাজশাহী সদর আসনের সাংসদ ও সিটি মেয়র মিজানুর রহমান মিনু বিডিনিউজকে কাছে দেয়া প্রতিক্রিয়ায় বলেন, “পার্টির শৃঙ্খলা ভঙ্গ করে সম্প্রতি তিনি যে বক্তব্য দিয়েছে তার প্রেক্ষিতে তাকে বহিস্কার করা যথোপযুক্ত সিদ্ধান্ত হয়েছে। এ সিদ্ধান্তকে ঠিক মনে করি”। মেয়র মিনু এই বহিস্কারাদেশকে স্বাগত জানিয়েছেন।

রাজশাহী-৪ (পুঠিয়া-দূর্গাপুর) আসনের সাংসদ নাদিম মোস্তফাও হেনার বহিস্কারাদেশকে স্বাগত জানিয়েছেন।

তিনি বলেন, “যারা সংগঠন বিরোধী কার্যকলাপে লিপ্ত রয়েছে তাদেরকেও বহিস্কার করা দরকার। যারা সরকারের দায়িত্বশীল পদে আছে তাদের বক্তব্য সংযত হওয়া উচিত বলে তিনি অভিমত ব্যক্ত করেন।

এদিকে সাংসদ আবু হেনার এলাকা বাগমারা ও মোহনপুরের বিভিন্ন স্থানে আনন্দ মিছিল করেছে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ।

বাগমারা থানা বিএনপি’র সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান আবু হেনাকে গণতন্ত্রের শত্র“ হিসেবে আখ্যায়িত করেন।