২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝালকাঠিতে ২ বিচারক হত্যা মামলায় আটক ১১ জন পুনরায় পুলিশ রিমান্ডে

ঝালকাটিতে ১৪ নভেম্বর বোমা হামলায় দুই বিচারক হত্যার ঘটনায় আটক ১১ জনকে জিজ্ঞাসাবাদের জন্যে পুনরায় পুলিশ রিমান্ডে নেয়া হয়েছে। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঝালকাঠি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2005, 04:04 PM

Updated : 26 Apr 2022, 06:19 PM

আটককৃতদের মধ্যে বোমা মামলার আসামি সুলতান হোসেনকে দ্বিতীয় দফায় পাঁচ দিন এবং বাকি দশ সন্দেহভাজনকে তৃতীয় দফায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

প্রথম দফা সাতদিনের রিমান্ড শেষে সুলতান হোসেনকে বুধবার প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল হোসেনের আদালতে হাজির করে পুলিশ পুনরায় দশ দিনের রিমান্ডের আবেদন জানায়। আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সন্দেহভাজন দশজনকে দ্বিতীয় দফা রিমান্ড শেষে বৃহস্পতিবার একই আদালতে হাজির করে পুলিশ চার দিনের রিমান্ডের আবেদন জানালে আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এদিকে মামলার তদন্তকারী কর্মকর্তা ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোহরাব আলী বোমা হামলার ঘটনাস্থল থেকে আহতাবস্থায় আটক জেএমবি সুইসাইড স্কোয়াডের সদস্য মামুনকে জিজ্ঞাসাবাদের জন্যে ১৬ নভেম্বর থেকে ঢাকায় অবস্থান করছেন।