২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চান্দাইকোনায় সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহত, আহত কমপক্ষে ৩৫

সিরাজগঞ্জ ও বগুড়া জেলার সীমান্ত এলাকা চান্দাইকোনায় বুধবার এক সড়ক দুর্ঘটনায় আটজন নিহত এবং কমপক্ষে ৩৫ জন আহত হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2005, 10:09 PM

Updated : 26 Apr 2022, 06:19 PM

আহত ১৫ জনের অবস্থা আশংকাজনক। আহতদের সিরাজগঞ্জের রায়গঞ্জ উজেলা হেলথ কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে গুরুতর অবস্থায় কয়েকজনকে বগুড়া পাঠানো হয়।

নিহতদের মধ্যে পাঁচজন ঘটনাস্থলে এবং তিনজন হাসপাতালে নেয়ার পথে মারা যায়।

এদের মধ্যে দু’জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলো-- রংপুরের পীরগঞ্জ উপজেলার হিজলগাড়ি গ্রামের সখিনা বেগম (৪৫) এবং লালমনিরহাটের পাটগ্রামের হুমায়ুন কবির (৩০)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বুধবার রাত ৮টায় সিরাজগঞ্জ--বগুড়া মহাসড়কের চান্দাইকোনার বগুড়া বাজার এলাকায় ঢাকা থেকে বগুড়াগামী এসএস পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো চ- ৬২১৮) এবং বিপরীতদিক থেকে আসা আল্লাহর দান পরিবহনের অপর একটি বাসের (ঢাকা মেট্্েরা জ- ৩২৬৯) মুখোমুখি সংঘর্ষে এ দুঘটনা ঘটে। বাস দুটি দুমড়ে--মুচড়ে যায়।

পুলিশ ও এলাকাবাসী আহত ও নিহতদের উদ্ধার করে।

মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে পুলিশ ও এলাকাবাসী আশংকা করছে।