২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিচারক হত্যা, জঙ্গি তৎপরতাসহ স্পর্শকাতর বিষয়ে ২৯টি মূলতবি প্রস্তাব নাকচ করলেন স্পিকার

ঝালকাঠিতে বোমা মেরে দুই বিচারক হত্যা ও জঙ্গী তৎপরতাসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যুতে সংসদের বৈঠক মূলতবি করে আলোচনার জন্য আনা ২৯টি মূলতবি স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার প্রস্তাব নাকচ করে দিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2005, 08:09 PM

Updated : 26 Apr 2022, 06:19 PM

প্রধান বিরোধী দল আওয়ামী লীগসহ বিরোধী দলের সদস্যরা চলতি অধিবেশনে আলোচনার জন্য ওই প্রস্তাবগুলো স্পিকারের কাছে জমা দেন।

প্রস্তাবগুলোর মধ্যে ঝালকাঠিতে দুই বিচারক হত্যা, জঙ্গি তৎপরতা, ১৭ আগস্ট দেশব্যাপী বোমা হামলা, শেখ হাসিনাকে হত্যার চেষ্টা, নিত্যপ্রয়োজনীয় দ্রব্য মূল্য বৃদ্ধির বিষয়গুলো ছিলো।

প্রস্তাবগুলো নাকচ করে দেওয়ার কারণ সম্পর্কে স্পিকার বলেন, বেশ কিছু বর্তমানে বিচারাধীন এবং কিছু বিষয় তদন্তাধীন রয়েছে। এর মধ্যে সর্বশেষ দুই বিচারক হত্যার ঘটনার সাথে জড়িত একজনকে তাৎক্ষণিকভাবে গ্রেফতার করা হয়েছে।