ব্রাহ্মণবাড়িয়ায় চোলাই মদ পান করে ২ জনের মৃত্যু
অতিরিক্ত চোলাই মদ পান করে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার ঋষিপাড়ায় দুই ব্যক্তি প্রাণ হারিয়েছে।
একই ঘটনায় আশংকাজনক অবস্থায় আরেকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, মঙ্গলবার রাতে তুলশী ঋষি, বিশ্বনাথ ঋষি ও হরিপদ ঋষি একই সাথে ভোলাচং গ্রামের ঋষিপাড়ায় চোলাই মদ পান করে নেশাগ্রস্ত অবস্থায় বাড়ি ফেরে। অবস্থা আশংকাজনক হওয়ায় রাতেই তাদের নবীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানেই প্রাণ হারায় তুলশী ঋষি (৫০) ও বিশ্বনাথ ঋষি (৪০)। হরিপদ ঋষির অবস্থাও আশংকাজনক।
জানা গেছে, চোলাই মদ তৈরিতে অতিরিক্ত রেক্টিফাইড স্পিরিট ব্যবহারের কারণে তাদের মৃত্যু হয়েছে।
