২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা আগামী ৩ ও ৪ মার্চ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০০৫-০৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী বছরের ৩ ও ৪ মার্চ  অনুষ্ঠিত হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2005, 07:14 PM

Updated : 26 Apr 2022, 06:19 PM

ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন জানান, ভর্তি ফরম বিতরণ শুরু হবে ১১ ডিসেম্বর থেকে। মোট ৪ টি ইউনিটের ২২ টি বিভাগে এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার ভর্তি ফরমের মুল্য নির্ধারণ করা হয়েছে ৩০০ টাকা। ভর্তির জন্যে এসএসসি ও এইচএসসিতে ন্যূনতম ২ দশমিক ৫ পয়েন্ট থাকতে হবে।

আগামী রোববার অনুষ্ঠেয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিত কাউন্সিলের সভায় এ বিষয়ে অনুমোদন দেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে।

অন্যদিকে বিশ্ববিদ্যালয়ে আগামী শিক্ষাবর্ষ থেকে বাংলা ও লোক প্রশাসন বিভাগ চালু করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।