২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিঙ্গাপুরে বাংলাদেশীসহ ১১৬ অবৈধ অভিবাসী গ্রেফতার

সিঙ্গাপুর ইমিগ্রেশন কর্তৃপক্ষ মঙ্গলবার বাংলাদেশীসহ ১১৬ অবৈধ অভিবাসীকে গ্রেফতার করেছে। সিঙ্গাপুরের দৈনিক দ্য স্ট্রেইটস টাইমস এ কথা জানায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2005, 06:24 PM

Updated : 26 Apr 2022, 06:19 PM

আইসিএ (ইমিগ্রেশন অ্যান্ড চেকপয়েন্টস অথরিটি) কর্মকর্তারা একটি অফিস বাড়ির ক্ষণস্থায়ী আবাসস্থল থেকে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃত ১১৬ জনের মধ্যে ১৪ জনের বৈধ কাগজপত্র থাকলেও অন্য আইন ভঙ্গের কারণে তাদের আটক করা হয়। বাকি ১০২ জনের বেশিরভাগই বাংলাদেশী এবং তাদের বয়স ১৪ থেকে ৫৫ বছরের মধ্যে।

আইসিএ’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, ভিসার মেয়াদ উত্তীর্ণ হওয়া সত্ত্বেও সিঙ্গাপুরে অবস্থান করায় এবং অবৈধভাবে প্রবেশ করায় দায়ে অভিযুক্তদের ছয়মাস পর্যন্ত জেল এবং একইসঙ্গে তিনটি করে বেতের বাড়ি দেওয়া হবে।