২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পার্বত্য চট্টগ্রামের আর্থ সামাজিক উন্নয়নে সমন্বিত উদ্যোগ প্রয়োজন

সফররত জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বিষয়ক প্রকল্পের পরিচালক মাইকেল হেইন বলেছেন, পার্বত্য চট্টগ্রামের আর্থ সামাজিক উন্নয়নের ক্ষেত্রে বিরাজমান চ্যালেঞ্জ মোকাবেলায় সরকারি ও বেসরকারি খাতের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2005, 09:26 PM

Updated : 26 Apr 2022, 06:19 PM

তিনি মঙ্গলবার চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিসিআই) পরিচালকদের সাথে মতবিনিময় কালে এ মন্তব্য করেন।

চট্টগ্রাম চেম্বার মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সিসিসিআই প্রেসিডেন্ট সাইফুজ্জামান চৌধুরী, ইউএনডিপি পার্বত্য চট্টগ্রাম প্রকল্পের টিম লিডার হ্যান্স ক্রিশ্চিয়ান হান।

মতবিনিময়কালে চেম্বার সভাপতি বলেন, শান্তি চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর পার্বত্য চট্টগ্রামের বিপুল সম্ভাবনা কাজে লাগানোর সুযোগ এসেছে।

তিনি আশা প্রকাশ করেন, ইউএডিপির এ প্রকল্প কর্মসংস্থান সৃষ্টি, উৎপাদিত পণ্যের বিপণন ও গ্রামীণ অবকাঠামো নির্মাণের মাধ্যমে পার্বত্য এলাকার জনগণের জীবনমানের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে।

তিনটি কেন্দ্রের মাধ্যমে ১৩শ’ আদিবাসী নিয়ে ইউএডিপির এ প্রকল্পটি কাজ করছে বলে মতবিনিময় সভায় জানানো হয়।