২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে বোমা আতঙ্কে ১৪ দলের পথসভা পন্ড

রাজশাহী মহানগরীর প্রানকেন্দ্রে সাহেব বাড়ির জিরো পয়েন্টে মঙ্গলবার বিকেলে একটি বোমা ছুঁড়ে মারলে নগরে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2005, 08:42 PM

Updated : 26 Apr 2022, 06:19 PM

এ সময় ১৪ দলের পথ সভা চলছিল। সভাস্থল থেকে ৫০০ গজ দূরে নকল বোমাটি ফেলা হয়। এর ফলে লোকজনের ছুটাছুটিতে ১৪ দলের সভা পন্ড হয়ে যায়।

গোয়ালিয়ানা পুলিশ বোমা সদৃশ বস্তুটি উদ্ভার করে। বস্তুটি সাংবাদিকদের সামনে নিস্ক্রিয় করা হলে দেখা যায় প্লাষ্টিকের কৌটা কেটে  তার মধ্যে কাচ, লবন ও পাউডার ভরে  মোড়ানো রয়েছে। প্রত্যক্ষদর্শীরা  জানায়, এক যুবক বোমাটি ছুঁড়ে পালিয়ে যায়। যুবক রাজশাহী  বিশ্ববিদ্যালয এলাকা থেকে একটি ট্যাক্সিতে এসে বোমাটি ছুঁড়ে দ্রুত পালিয়ে যায়। এ সময় ট্যাক্সিটিও দ্রুত গতিতে এলাকা ত্যাগ করে।

ঘটনাস্থলের কাছেই পুলিশ ও ট্্রাফিক পুলিশ পাহাড়া দিলেও ট্যাক্সিটি পুলিগ আটকাতে পারেনি।

ওয়াকার্স পার্টির রাজশাহী মহানগর সম্পাদক লিয়াকত আলী এ ঘটনার সম্পর্কে বিডিনিউজকে বলেন, ভবিষ্যতে সভাস্থলে বোমা মারার উদ্দেশ্যেই নকল বোমাটি দিয়ে মহড়া দিচ্ছিল।

গোয়লিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম ইকবাল বলেন, স্রেফ আতঙ্ক সৃষ্টির জন্যেই এ বোমা ছোঁড়া হয়।