সাভারে র্যাবের কথিত ক্রসফায়ারে সন্ত্রাসী নিহত
সাভারের মোগলাকান্দা এলাকায় মঙ্গলবার ভোরে র্যাবের কথিত ক্রসফায়ারে একজন সন্ত্রাসী নিহত হয়েছে।
নিহত সন্ত্রাসীর নাম ওবায়দুল হক।
র্যাব সূত্র জানায়, সোমবার ওবায়দুল হককে গ্রেপ্তার করা হয়।
জিজ্ঞাসাবাদে সে র্যাবের কাছে তার সহযোগী এবং অস্ত্র ভাণ্ডার সম্পর্কে ব্যপক তথ্য দেয়।
ওবায়দুলের স্বীকারোক্তি অনুযায়ী র্যাব-এর একটি দল মঙ্গলবার ভোরে তাকে নিয়ে অস্ত্র উদ্ধারের জন্য মোগলাকান্দা এলাকায় পৌঁছলে আগে থেকে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা র্যাবকে লক্ষ্য করে গুলি চালায়।
র্যাবও পাল্টা গুলি চালায়।
এসময় ওবায়দুল র্যাব হেফাজত থেকে পালানোর চেষ্টা করলে ক্রসফায়ারে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়।
র্যাব ঘটনাস্থল থেকে একটি বন্দুক এবং দুই রাউণ্ড গুলি উদ্ধার করেছে।
র্যাব জানায়, নিহত ওবায়দুলের বিরুদ্ধে হত্যা ও পুলিশ ফাঁড়িতে হামলাসহ কমপক্ষে ১০টি মামলা রয়েছে।
