চাঞ্চল্যকর রুবেল হত্যা মামলার শুনানি শুরু
চাঞ্চল্যকর রুবেল হত্যা মামলার আপিলের শুনানি সোমবার হাইকোর্টে শুরু হয়েছে।
বিচারপতি হাসান আমিন ও বিচারপতি আতাউর রহমানের সমন্বয়ে গঠিত হাইকার্টের একটি বেঞ্চ বিচারকাজ পরিচালনা করেন।
ইন্ডিপেনডেন্ট ভার্সিটি ছাত্র শামিম রেজা রুবেল ১৯৯৮ সালের জুলাই মাসে ডিবি পুলিশ কার্যালয়ে খুন হন। এ হত্যার পরদিন তার বাবা আব্দুর রব মিয়া ডিবির সহকারি কমিশনার আকরাম হোসেন এবং তার প্রতিবেশী রোকসানা বেগম ওরফে মুুকুলি বেগমসহ ১৪ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।
২০০২ সালের ১৭ জুন মহানগর জজ এসি আকরামসহ ১৩ জনকে যাবজ্জহীবন কারাদণ্ড এবং মুকুলি বেগমকে এক বছরের কারাদণ্ড দেন।
যাবজ্জীবন প্রাপ্তরা পরে হাইকার্টে একটি আপিল করেন।
অ্যাডভোকেট সৈয়দ মনসুরুল হক এবং অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন পিটিশন দায়েরকারীর পক্ষে এবং সরকারের পক্ষে ডেপুুটি অ্যাটর্নি জেনারেল মামলা পরিচালনা করেন।
