২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে হেরোইনসহ ২ জন গ্রেপ্তার

বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়ন পরিষদ কার্যালয় সংলগ্ন এলাকা থেকে রোববার গভীর রাতে উজিরপুর থানা পুলিশ অভিযান চালিয়ে একশ’ ১০ গ্রাম হেরোইনসহ দুইজনকে গ্রেপ্তার করেছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2005, 11:53 PM

Updated : 26 Apr 2022, 06:18 PM

গ্রেপ্তারকৃতরা হচ্ছে-- বাদল কর্মকার (৫০) ও সুখরঞ্জন (৩০)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা অভিযান চালিয়ে হেরোইনসহ ওই দু’জনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা পেশাদার হেরোইন ব্যবসায়ী বলে পুলিশের কাছে স্বীকার করেছে।

সোমবার গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

পুলিশ জানায়, উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মূল্য প্রায় এক লাখ টাকা।