২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুতের অবৈধ ব্যবহার, চুরি ও অপচয় রোধে শাস্তি বাড়ছে

বিদ্যুতের অবৈধ ব্যবহার ও চুরি রোধে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা শাস্তির বিধান করে আইন প্রণয়ন করা হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2005, 08:20 PM

Updated : 26 Apr 2022, 06:18 PM

রোববার বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এ সংক্রান্ত একটি সংশোধনী বিল ‘ইলেকট্রিসিটি অ্যাক্ট (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০০৫’ সংসদে উত্থাপন করেন।

উত্থাপিত বিলে অবৈধভাবে বিদ্যুৎ সংগ্রহ, ব্যবহার, বিদ্যুৎ চুরি, সরবরাহ, মিটার পরিবর্তন, মিটারের ইউনিট পরিবর্তনসহ বিভিন্ন অপরাধের জন্যে বিভিন্ন মেয়াদের দণ্ডের বিধান রাখা হয়েছে।

এতে সর্বনিু তিন বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা এবং সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড ও দৈনিক এক হাজার টাকা হারে জরিমানার বিধান রাখা হযেছে।

বিলটি যাচাই বাছাই ও পরীক্ষা-নিরীক্ষার জন্যে বিদ্যুৎ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে।