২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জঙ্গি বিষয়ে মিনুর ব্যাখ্যা

জঙ্গি বিষয়ে দেওয়া বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন রাজশাহীর মেয়র মিজানুর রহমান মিনু এমপি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2005, 04:52 PM

Updated : 26 Apr 2022, 06:18 PM

তিনি বলেছেন, শনিবার তার বক্তব্যের কোথাও তিনি সরকারের কথা বলেননি। তিনি বলেন, প্রকৃতপক্ষে আমি বলেছিলাম ‘জঙ্গিদের উত্থানের বিষয়টি আমরা শুরুতে বুঝতে পারিনি, তাই বিষয়টি আমরা হালকাভাবে নিয়েছিলাম।’

মিজানুর রহমান মিনু একজন মেয়র এবং সরকারি দলের সাংসদ হওয়ায় বিডিনিউজ রাজশাহী সংবাদদাতা তার ব্যবহৃত ‘আমরা’ শব্দটিকে প্রথমে ‘সরকার’ হিসেবে বিবেচনা করে সংবাদ পাঠিয়েছিলেন।

তবে কিছুক্ষণের মধ্যেই মেয়রের দপ্তর থেকে জানানো হয়, মেয়র ‘আমরা’ বলতে সরকারকে বোঝাননি; স্থানীয় নেতৃবৃন্দকে বুঝিয়েছেন। সে অনুযায়ী বিডিনিউজ সঙ্গে সঙ্গে সংশোধনী দেয়। কেবল একটি ব্যতিক্রম ছাড়া সকল পত্রিকায়ই রোববার সংশোধনীসহ বিডিনিউজ-এর সংবাদটি প্রকাশিত হয়।

রোববার মেয়রের অনুরোধের পরিপ্রেক্ষিতে বিডিনিউজ আবার এ ব্যাখ্যা প্রদান করলো।