২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুবাইয়ে নবম আন্তর্জাতিক এয়ার শো শুরু

নবম আন্তর্জাতিক এয়ার শো দুবাই-২০০৫ রোববার আরব আমিরাতে শুরু হয়েছে। এবারের শো’তে রেকর্ড পরিমান কেনাবেচা হবে বলে ধারণা করছেন উদ্যেক্তারা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2005, 12:55 PM

Updated : 26 Apr 2022, 06:18 PM

দেশটির বিমান মন্ত্রণালয়, আরব আমিরাত সরকার এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে শুরু হওয়া এ প্রদর্শনীর উদ্বোধন করেন আরব আমিরাতের যুবরাজ এবং দেশটির প্রতিরক্ষামন্ত্রী জেনারেল শেখ মোহাম্মদ বিন রশীদ আল মাকতুম।

এবারের প্রদর্শনীতে ৪৬টি দেশের বিভিন্ন মডেলের ৭২৬টি বিমান স্থান পেয়েছে। এই প্রথমবারের মত প্রদর্শনীতে বেশ কয়েকটি নতুন বিমানও রয়েছে। এর মধ্যে কোরিয়ান টি-৫০ গোল্ডেন ঈগল, এয়ারবাস এ-৩৮০ সুপার জাম্বো, রাশিয়ান মিগ-২৯ এর আধুনিক সংস্করন, ইএইচ-১০১ হেলিকপ্টার, সুইস পিসি-২১ ইত্যাদি উল্লেখযোগ্য।

এবারের প্রদর্শনীতে অন্যান্য বারের তুলনায় বেশি বেচাকেনা হবে বলে ধারণা করছেন উদ্যেক্তরা। কাতার এয়ারওয়েজের ৬০টি এ-৩৫০ এবং ২০টি বোয়িং ৭৭৭ কেনার সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত। আমিরাত ২৭ বিলিয়ন ডলারে কিনছে ২০টি বি-৭৭৭ বোয়িং।

তবে এখনও বিকিকিনির চূড়ান্ত হিসেব দিতে অপরাগতা প্রকাশ করেছে কর্তৃপক্ষ। আগামী বৃহষ্পতিবার এ প্রদর্শনী শেষ হওয়ার আগে আরো অনেক কিছুই ঘটবে বলে তারা আশা করছেন। অর্ডারের তালিকায় এবার এগিয়ে আছে বোয়িং এবং এয়ারবাস। এখন পর্যন্ত অর্ডারে ৬৫৭টি ফার্ম বোয়িং এবং ৪৯৯টি এয়ারবাস রয়েছে।

এ বছরের মধ্যে এয়ারবাস, ৩৬০টি এয়ারক্রাফট ডেলিভারি দেবে। শনিবার তারা ৪৫০ মিলিয়ন ডলারের বিনিময়ে নতুন এ-৩১৮ বিমানের ১০টি অর্ডার ঘোষণা করেছে।

বোয়িং এ বছরে ৩২০টি বিমান ডেলিভারি দেওয়ার কথা বললেও তাদের উৎপাদন কেন্দ্রে ধর্মঘটের কারণে ৩০টি কমিয়ে ২৯০ এ নামিয়েছে ।