২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএসএফ’র গুলিতে এক বাংলাদেশী যুবক নিহত

বেনাপোল সীমান্তে বিএসএফ শুক্রবার দুপুরে বাংলাদেশী এক যুবককে গুলি করে হত্যা করেছে । ঘটনার পর বিডিআর ও বিএসএফ মুখোমুখি অবস্থা নেওয়ায় বর্তমানে সীমান্তে উত্তেজনা বিরাজ করছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2005, 08:30 PM

Updated : 26 Apr 2022, 06:18 PM

নিহত যুবকের নাম আঃ রশিদ (১৬) এবং তার পিতার নাম আঃ সালাম। তার বাড়ি বেনাপোল থানার পুটখালি গ্রামে।

লাশ নিয়ে যাওয়ার জন্য বিএসএফ দুপুর থেকে নদীর এক পাড় ঘিড়ে রেখেছে। অপরদিকে বিডিআর ও স্থানীয় গ্রাম বাসীরা লাশ পাহাড়া দিচ্ছে নদীর এক পাড়ে ।

গ্রামবাসীরা জানায়, দুপুরের দিকে রশিদ ও তার তিন বন্ধু বাংলাদেশ সীমানায় বাড়ীর পাশে সীমান্তবর্তী পুটখালির ইছামতি নদীতে গোসল করতে নামলে ভারতের আংগরাইল বিএসএফ ক্যাম্পের টহলরত জোয়ানরা বিনা উস্কানিতে তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালায় । এ সময় আঃ রশিদ গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। নদীর প্র্বল স্রোতে লাশ পানিতে ডুবে যায় ।

এদিকে বিএসএফ লাশ নিয়ে যাওয়ার জন্য নদীর একপাড় ঘিরে ফেলে। খবর পেয়ে বিডিআর, পুলিশ ও স্থানীয় গ্রামবাসীরা লাশ যাতে নিতে না পারে, সেজন্য নদীর অপর পাড়ে পাহাড়া বসায়। এ ঘটনায় বাংলাদেশ সীমান্তে টানটান উত্তেজনা বিরাজ করছে।

এঘটনায় বিডিআর তাৎক্ষনিকভাবে বিএসএফ এর কাছে কড়া প্রতিবাদ জানিয়েছে। গত ২ মাসে এ সীমান্তে বিএসএফ ১১ জন নীরিহ গ্রামবাসীকে গুলি করে হত্যা করেছে।