জলবায়ু পরিবর্তনের কারণে বছরে ১৫০,০০০ প্রাণহানি ঘটে
জলবায়ু পরিবর্তনের ফলে উষ্ণতা বৃদ্ধি পাওয়ায় বিশ্বব্যাপী প্রতি বছর কমপক্ষে ৫০ লাখ প্রাণী রোগে আক্তান্ত হচ্ছে এবং এদের মধ্যে এক লাখ ৫০ হাজারে বেশী প্রাণ হারাচ্ছে।
পরিবেশ বিষয়ক জার্নালে প্রকাশিত এক গবেষণায় পৃথিবীর জলবায়ুর পরিবর্তনের জন্য মানব প্রবৃত্তিকে দায়ী করা হয়েছে। তে বলা হয় এসব রোগের বিস্তার ও প্রাণ হানির ঘটনার পেছনে মুলত মানুষই দায়ী। তবে জলবায়ুর এ পরিবর্তন বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ভাবে স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলছে।
সম্প্রাতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক পর্যালোচনা প্রতিবেদনে জানা যায়, পশ্চিমা ধনী দেশগুলো পৃথিবীর উষ্ণতাবৃদ্ধির জন্য বেশি দায়ী।
