২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেমিনারে অংশ নিতে চট্টগ্রাম সিটি মেয়রের ফ্রান্স যাত্রা

ফ্রান্সে তিনদিনের আন্তর্জাতিক সেমিনারে যোগ দিতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী শুক্রবার সকালে বন্দর নগরী ত্যাগ করেছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2005, 02:45 PM

Updated : 26 Apr 2022, 06:18 PM

মেয়রের একজন মুখপাত্র জানান, ‘এশিয়া ও ইউরোপের শহরগুলোর টেকসই উন্নয়নে সহযোগিতা সংলাপ’ শীর্ষক এই সেমিনার ২০ নভেম্বর শুরু হবে এবং এশিয়া ও ইউরোপের ১৩০টি দেশের মেয়রগণ এতে অংশগ্রহণ করবেন।

সেমিনারের একটি বিশেষ সেশনে মেয়র মহিউদ্দিন চৌধুরী চট্টগ্রাম শহরের সমৃদ্ধি ও উন্নয়ন পরিকল্পনার ওপর একটি প্রবন্ধ উপস্থাপন করবেন।

মহিউদ্দিন চৌধুরী বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরের মেয়রদের সাথে মতবিনিময় করবেন বলে আশা করা হচ্ছে।