মুন্সীগঞ্জে ডুবে যাওয়া ট্রলার থেকে ৬ লাশ উদ্ধার
মুন্সীগঞ্জে মেঘনা নদীতে বালু বহনকারী ট্রলারডুবির ৪০ ঘন্টা পর বৃহস্পতিবার দমকল বাহিনীর উদ্ধারকারী দল দুই শিশুসহ ছয়টি লাশ উদ্ধার করেছে।
গত মঙ্গলবার বড় একটি কার্গো জাহাজের ধাক্কায় ট্রলারটি ডুবে যাবার পর থেকেই দমকল বাহিনীর ডুবুরিরা উদ্ধার কাজে নেমে পড়ে। ট্রলারে প্রায় ৩৩ জন শ্রমিক ছিলো।
এর মধ্যে ১৫ জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়। বাকিরা মারা গেছে বলে ধারণা করা হচ্ছে।
