২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রী আগামী বছর সার্কভুক্ত দেশসমূহ সফর করবেন

প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আগামী বছর দক্ষিণ এশীয় সাতটি দেশ সফর করবেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2005, 08:16 PM

Updated : 26 Apr 2022, 06:18 PM

পররাষ্ট্র মন্ত্রী এম মোরশেদ কান বৃহস্পতিবার মন্ত্রণালয়ে একদল সাংবাদিককে জানান, বাংলাদেশের প্রধানমন্ত্রী ও সার্ক এর নতুন চেয়ারপার্সন হিসেবে এ সফরগুলো হবে দ্বি-পাক্ষিক।

পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, ১৩তম সার্ক শীর্ষ সম্মেলনের সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের লক্ষ্যে শিগগিরই পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি বিশেষ উইং খোলা হবে। বাংলাদেশ যতদিন সার্ক এর চেয়ারপার্সন হিসেবে থাকবে ততদিন এ উইং স্থায়ী হবে।

মোরশেদ খান জানান, সচিব পদ-মর্যাদার কেউ একজন এ উইং এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন।