শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বর্ধিত বেতন ফি প্রত্যাহার
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাধারণ ছাত্র ছাত্রীদের আন্দোলনের মুখে অবশেষে বর্ধিত বেতন ফি প্রত্যাহার করা হয়েছে।
বৃহস্পতিবার প্রথম ও দ্বিতীয় বর্ষের ছাত্র ছাত্রীরা পুনরায় ক্লাস বর্জন, যানবাহন ও প্রশাসনিক ভবনে তালা দেওয়াসহ নানা শ্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল করে।
পরবর্তীতে বর্ধিত বেতন ফি খতিয়ে দেখার জন্য গঠিত রিভিউ কমিটির সভাপতি প্রফেসর জয়নুল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে ৪১ শতাংশ বাড়ানো বেতন ফি কমিয়ে ২৫ শতাংশ করা হয়। এতে বর্ধিত ফি ৮০০ টাকা থেকে প্রায় ৪০০ টাকায় নেমে আসে।
ছাত্রছাত্রীরা দীর্ঘদিন ধরে এ আন্দোলন করছিল।
