ওমানের জাতীয় দিবসে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ওমানের জাতীয় দিবস (শুক্রবার) উপলক্ষে সেদেশের সুলতান কাবুস বিন সাইদকে শুভেচ্ছা জানিয়েছেন।
প্রধানমন্ত্রী খালেদা জিয়া বৃহস্পতিবার এক শুভেচ্ছা বাণীতে বলেন, ‘দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে ভবিষ্যতে দুই ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যকার পারস্পরিক সম্পর্ক আরও জোরদার হবে বলে আমি আশাবাদী’।
প্রধানমন্ত্রী ওমানের ভ্রাতৃপ্রতিম জনগনের শান্তি, উন্নতি, প্রগতি এবং সুলতানের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করেন।
