২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় স্বর্ণ ব্যবসায়ীর লাশ উদ্ধার

খুলনার গোয়ালখালী নামক স্থানে বৃহস্পতিবার সকালে পুলিশ এক স্বর্ণ ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2005, 12:45 PM

Updated : 26 Apr 2022, 06:18 PM

নিহত স্বর্ণ ব্যবসায়ীর নাম সুব্রত সাহা (৩৫)।

তবে পুলিশের ধারণা সুব্রত ট্রেনে কাটা পড়ে মারা গেছে।

পুলিশ ও এলকাবাসী জানায়, নগরীর ছোট মির্জাপুর এলাকার বাসিন্দা পবিত্র সাহার কনিষ্ঠ পুত্র সুব্রত সাহা বুধবার দুপুরে খালিশপুরে নিজ ব্যবসা প্রতিষ্ঠান সরস্বতী জুয়েলার্সে যায়।

সুব্রত রাত নয়টার দিকে দোকান বন্ধ করে বাড়ির উদ্দেশে খুলনা রওনা হয় বলে পার্শ্ববর্তী দোকানদাররা জানায়।

রাতে সে বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করার পর গোয়ালখালী ও নয়াবাটির মধ্যবর্তী স্থানে রেললাইনের উপর একটি রক্তাক্ত লাশ পড়ে আছে বলে জানতে পারে।

পরে পরিবারের সদস্যরা গিয়ে সুব্রতর লাশ সনাক্ত করে।

পুলিশ বেলা সাড়ে ১১টায় ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে।

পারিবারিক সূত্র জানায়, ঈদুল ফিতরের আগে কতিপয় সন্ত্রাসী সুব্রতকে অপহরণ করেছিল।