কলকাতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকা সুচরিতার বিরুদ্ধে অসদতার অভিযোগ, অধ্যাপক হাইয়ের গ্রন্থের অনুমতিবিহীন উদ্ধৃতি
কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষিকা সুচরিতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বুদ্ধিবৃত্তিক অসদতার অভিযোগ পাওয়া গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক প্রধান ও বিশিষ্ট ভাষাবিজ্ঞানী অধ্যাপক মুহাম্মদ আবদুল হাইয়ের একটি গ্রন্থ থেকে একটি দীর্ঘ অংশ কোনও অনুমতি ছাড়া তিনি তার গ্রন্থে লিপিবদ্ধ করেন।
দৈনিক আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে এ কথা জানা গেছে। ‘আধুনিক বাংলা ভাষাতত্ত্ব’ নামে একটি ছাত্রপাঠ্য বইয়ে সুচরিতা বন্দ্যোপাধ্যায় এ কাজ করেন। অধ্যাপক মুহাম্মদ আবদুল হাইয়ের সন্তান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মঞ্জুর হাসান এ বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়েলর উপাচার্য অধ্যাপক আশীষ বন্দ্যোপধ্যায়ের কাছে লিখিতভাবে অভিযোগ করেছেন।
সুচরিতা বন্দ্যোপাধ্যায় এ বিষয়ে তার ভুল স্বীকার করে বলেছেন, অনভিজ্ঞতা ও কপিরাইটজনিত অনবধানতার কারণেই এমন ভুল হয়েছে।
এছাড়া নব বালিগঞ্জ মহাবিদ্যালয়ের বাংলার শিক্ষক সুরজিৎ বসু কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে পিএইচডি করার সময় তার গবেষণাপত্রে অন্যের বই থেকে দীর্ঘ অংশ হুবহু তুলে দেওয়ার ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছে। বইটির আসল লেখক শিলিগুড়ি কলেজের প্রাক্তন শিক্ষক অশোক সরকার এ বিষয়ে অভিযোগ করলে কলকাতা বিশ্ববিদ্যালয় তদন্ত কমিটি গঠন করে। কমিটি তাদের রিপোর্টে উল্লেখ করে, ‘এ হলো সিঁদেল চুরি’।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এরপর কোনও ব্যবস্থা না নেয়ায় অশোক সরকার রাষ্ট্রপতি এপিজে আবদুল কালামকে চিঠি লেখেন। রাষ্ট্রপতি ভবন থেকে নির্দেশ আসে কলকাতা বিশ্ববিদ্যালয়ে। আবার কর্তৃপক্ষ কলা অনুষদের ডিনকে আহ্বায়ক করে তদন্ত কমিটি গঠন করেছে।
এ দু’টি ঘটনা সম্পর্কে উপাচার্য আশীস বন্দ্যোপাধ্যায় বলেন, সুরজিৎ বাবুর ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় যেহেতু পিএইচডি ডিগ্রি দিয়েছে, প্রয়োজনে সেটি বাতিল করতে পারে। সুচরিতা দেবীর ক্ষেত্রে বিষয়টিতে সাধারণভাবে কপিরাইটের প্েরশ্নর সঙ্গে জড়িত। সেখানে বিশ্ব্িদ্যালয়ের করার কিছু নেই। তবে শিক্ষক হয়ে অশিক্ষকোচিত কাজের জন্যে ব্যবস্থা নেয়ার সুযোগ রয়েছে। তিনি আরও বলেন, যে ব্যবস্থাই নেয়া হোক, দু’টি ঘটনায় যেভাবে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন হলো, তা পূরণ করা সহজ নয়।
