মধ্যপ্রাচ্যের উটের জকি তিন শিশু পরিবারে ফিরেছে
আরব আমিরাতে উটের জকি হিসেবে ব্যবহৃত লক্ষ্মীপুরের তিন শিশুকে তাদের মা বাবার কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।
লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানে বুধবার সদর উপজেলার গোরিনসগর গ্রামের মমিন উল্লাহর পুত্র সোহাগ(১৪), শাহ আলমের পুত্র আরিফ (১৩) ও রাজিবপুর গ্রামের সফিউল্লাহর পুত্র বাবুূলকে (১৭) পরিবারের কাছে ফিরিয়ে দেন।
