২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাটুরিয়া-দৌলতদিয়া ফেরিঘাটের উভয় পাশে আটকা পড়েছে শত শত যানবাহন

পন্টুন ডুবে যাওয়ায় এবং হাইওয়ে লেভেল থেকে ওয়াটার লেভেলে ঘাট স্থানান্তরিত না হওয়ায় পাটুরিয়া-দৌলতদিয়া ফেরিঘাটের উভয় পাশে আটকা পড়েছে শত শত যানবাহন।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2005, 05:50 PM

Updated : 26 Apr 2022, 06:17 PM

বিআইডব্লিউটিএ’র আরিচা অফিস সূত্র জানায়, মঙ্গলবার দৌলতদিয়া দুই নম্বর ঘাটের পন্টুন গাড়ির ধাক্কায় ডুবে যায়। বুধবার বিকেল পর্যন্ত ফায়ার সার্ভিস ও বিআইডব্লিউটিএ পাম্প দিয়ে পানি সেচেও তা উদ্ধার করা সম্ভব হয়নি। ফলে উভয় দিকে আটকা পড়েছে পাঁচ শতাধিক যানবাহন।

বিআইডব্লিউটিসি’র মহাপরিচালক সাহেব উদ্দিন বিডিনিউজকে জানান, আগামী দুই তিনদিনের মধ্যে ঘাটগুলো ওয়াটার লেভেলে স্থানান্তর করা হবে।