শামিম আহসান ইরানে বাংলাদেশের রাষ্ট্রদূত
সরকার পররাষ্ট্র মন্ত্রনালয়ের বর্তমান মহাপরিচালক শামিম আহসানকে ইসলামিক রিপাবলিক অব ইরানে বাংলাদেশের রাষ্ট্রদূত নিয়োগ করেছেন।
শামিম আহসান ১৯৮৬ সালে বিসিএস (পররাষ্ট্র) ক্যাডারে যোগদান করেন। কর্ম জীবনে তিনি নয়াদিল্লি, জেনেভা, কুয়ালালামপুর এবং নিউইয়র্কে বাংলাদেশ মিশনে কাজ করেছেন।
