আর্থিক অনিয়মের জন্যে লিয়াকত আলী লাকী অভিযুক্ত
বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাধারণ সম্পাদক লিয়াকত আলী লাকী’র বিরুদ্ধে অর্থনৈতিক দুর্নীতির অভিযোগ এনে মঙ্গলাবার লোক নাট্যদল তার অপসারণ দাবি করেছে।
রাজধানীর অন্যতম এ নাট্যদলের কর্মকর্তারা ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সাংবাদিক সম্মেলনের মধ্যমে এ দাবি জানায়।
লিয়াকত আলী লাকী’র দুর্নীতি ও অনৈতিক কর্মকাণ্ডের বর্নণা দিয়ে লোক নাট্যদলের প্রচার সম্পাদক আবদুল্লাহ আল হারুন লিখিত বক্তব্যে অভিযোগে করেন, পিপল্স থিয়েটার এসোসিয়েশন ও লোক নাট্যদলের কার্যক্রমকে অবৈধভাবে ব্যবহার করে প্রাপ্ত সুইডিশ আইটিআই ও সিডা’র ফান্ড আত্মসাতের উদ্দেশ্যে লাকি পারিবারের সদস্যদের নিয়ে ‘রাখাল’ নামে এনজিও গঠন করেছে।
তিনি বলেন, এধরনের কর্যকলাপের জন্যে লাকী বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেলসহ বিভিন্ন দায়িত্বপূর্ণ পদে অধিষ্ঠিত থাকার নৈতিক অধিকার হরিয়েছেন এবং এ মুহূর্তে তাকে অপসারণ করা উচিত।
