পটুয়াখালী আদালতে বোমা হামলার হুমকি দিয়েছে জেএমবি
জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) পটুয়াখালী জেলা জজ আদালত বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে। মঙ্গলবার আদালত কর্তৃপক্ষ ডাকযোগে আসা এক পত্রে ওই বোমা হামলার হুমকি পায়।
পুলিশ জানায়, জেএমবির পত্রে সার্ক সম্মেলনের পরে বোমা হামলা করে আদালত ভবন উড়িয়ে দেওয়ার কথা বলা হয়। পত্রে দাবি করা হয়, তারা লিবিয়ায় জঙ্গি প্রশিক্ষণ নিয়েছে। এতে জেএমবির গুরু হিসেবে শায়খ আব্দুর রহমান ও সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাইয়ের নাম উল্লেখ করা হয়।
জেলা ও দায়রা জজ মজনুল ইসলাম বিষয়টি পুলিশ সুপারকে অবহিত করেছেন।
জেএমবির বোমা হামলার হুমকির খবরে আদালত পাড়ায় আতংক ছড়িয়ে পড়ে।
