ধর্ষণের অভিযোগ, বিমান বাহিনীর কর্মকর্তা গ্রেপ্তার
ধর্ষণের অভিযোগে বিমান বাহিনীর যশোরের মতিউর রহমান ঘাঁটিতে কর্মরত ওয়ারেন্ট অফিসার ইসরাইল হোসেনকে সোমবার রাতে পুলিশ গ্রেপ্তার করেছে।
এর আগে শহরের বারান্দীপাড়ার জনৈক নূর জামালের স্ত্রী ওই রাতে কোতোয়ালী থানায় তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, সোমবার সন্ধ্যায় ইসরাইল নূর জামালের বাসায় গিয়ে তার স্ত্রী উম্মে রাহেলাকে চেতনানাশক ওষুধ মেশানো জুস খাইয়ে অজ্ঞান করে তাকে ধর্ষণ করে।
