২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সারিয়াকান্দিতে পারিবারিক কলহে ৩ সন্তানকে বিষ খাইয়ে হত্যার পর মায়ের আত্মহত্যা

বগুড়ার সারিয়াকান্দিতে জা’য়ের সাথে কলহের জের ধরে কাজলী বেগম (৩০) নামে এক মা তার ৩ কন্যা সন্তানকে বিষ খাইয়ে হত্যার পর নিজে আত্মহত্যা করেছে।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2005, 09:18 PM

Updated : 26 Apr 2022, 06:17 PM

গত সোমবার সন্ধ্যায় কাজলা ইউনিয়নের জামথল গ্রামে এ ঘটনা ঘটে। মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। নিহত শিশুরা হলো-৬ বছরের আরজিনা, ৪ বছরের শারমিন (৪) ও ১৩ মাস বয়সী নুপুর।

গ্রামবাসীরা জানান, দিনমজুর আমির উদ্দিন ও তার বড় ভাই তারাজুল ইসলামের পরিবারের সদস্যদের মধ্যে বাচ্চাদের নিয়ে গত রোববার ঝগড়া হয়। এ নিয়ে আমিরের স্ত্রী কাজলী ও তারাজুলের ¯ত্রী উরফুলের গতকালও বাকবিতন্ডা হয়। এতে ক্ষুব্ধ হয়ে কাজলী বেগম

চরম সিদ্ধাšত নেয়। গত সোমবার সন্ধ্যায় স্বামী আমির উদ্দিন বাড়িতে না থাকার সুযোগে কাজলী বেগম ঘরের দরজা বন্ধ করে দিয়ে চিড়ার সাথে বিষ মিশিয়ে প্রথমে বাচ্চাদের খাওয়ায় এবং এরপর নিজে খায়। এতে ৪ জনেরই মৃত্যু হয়।

মঙ্গলবার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম ফেরদৌস আলম, ওসি আবদুর রাজ্জাক ও কাজলা ইউনিয়নের চেয়ারম্যান এবিএম শামসুদ্দিন জিন্নাহ ঘটনাস্থলে যান। বিকেলে তাদের লাশ থানায় আনা হয়। পরিবারের অন্য সদস্যরা ময়না তদন্ত ছাড়া লাশ দাফনের জন্য প্রশাসনের কাছে আবেদন করেছে। ঘটনার পর থেকে আমির উদ্দিন বাকরুদ্ধ হয়ে পড়েছেন। পুরো গ্রামে নেমে এসেছে শোকের ছায়া ।

এদিকে আমির উদ্দিনের ভাই ও ভাবী উরফুনসহ পরিবারের সদস্যরা বাড়ি থেকে পালিয়ে গেছে। এ ব্যাপারে সারিয়াকান্দি থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের হয়েছে।