২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদ্রাসা শিক্ষা বোর্ডের তহবিল হস্তান্তর না করতে হাইকোর্টের নির্দেশ

মাদ্রাসা শিক্ষা বোর্ডের তহবিল শিক্ষা মন্ত্রণালয় এবং মাদ্রাসা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটে হস্তান্তর না করতে হাইকোর্ট মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও রেজিস্ট্রারকে নির্দেশ দিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2005, 09:17 PM

Updated : 26 Apr 2022, 06:17 PM

বড়াইল আলিম মাদ্রাসার অধ্যক্ষ নুর মোহাম্মদ রাব্বানী একটি রিট পিটিশন দায়ের করলে বিচারপতি এমএ মতিন এবং বিচারপতি এম রেজাউল হকের সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ এ নির্দেশ দেয়। এছাড়া হাইকোর্ট বোর্ডের তহবিল থেকে শিক্ষা মন্ত্রণালয় এবং মাদ্রাসা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটকে এক কোটি টাকা দেওয়ার নির্দেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না, তার কারণ দর্শাতে শিক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন।

এ বছরের ১৬ আগস্ট শিক্ষা মন্ত্রণালয় মাদ্রাসা শিক্ষা বোর্ডের তহবিল থেকে শিক্ষা মন্ত্রণালয় এবং মাদ্রাসা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটকে এক কোটি টাকা দিতে নির্দেশ দেয়।