২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পঞ্চগড়ে বাবার সঙ্গে অভিমান করে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

বাবার ওপর অভিমান করে কবিতা রাণী (১৭) নামের এক এসএসসি পরীক্ষার্থী বিষপানে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার পঞ্চগড় পৌর এলাকার চানঁপাড়া গ্রামে।

পঞ্চগড় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2005, 08:07 PM

Updated : 26 Apr 2022, 06:17 PM

পুলিশ ও এলাকাবাসী জানায়, চানপাড়া গ্রামের কৃষক কৃঞ্চ রায়ের মেয়ে কবিতা রাণী গত বছর এসএসসি পরক্ষীয় ফেল করে। সে এবারও পরীক্ষা দেবে বলে তার বাবাকে জানিয়ে পরীক্ষার ফি চায়। কিন্তু বাবা তাকে আর পরীক্ষা দিতে নিষেধ করে দেন। এ নিয়ে দু’জনের মধ্যে তর্ক হয়। এর এক পর্যায়ে কবিতা বিষপান করে। তাকে মুমূর্ষু অবস্থায় পঞ্চগড় সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তার মৃত্যু ঘটে।