২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা অব্যাহত

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিরজামান অচলাবস্থার অবসান এখনও ঘটেনি।

পটুয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2005, 04:40 PM

Updated : 26 Apr 2022, 06:17 PM

বিশ্ববিদ্যালয়ের মাস্টার রোল কর্মচারি ও এডহক শিক্ষক কর্মকর্তারা পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী মঙ্গলবার চতুর্থ দিনের মত কর্মবিরতি পালন করায় সকল বিভাগ বন্ধ ছিল। বিক্ষুব্ধ আন্দোলনকারীরা দিনভর সভা সমাবেশ করেছে। এসময় তারা ভিসির কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘটও পালন করে।

উদ্ভূত পরিস্থিতিতে ভিসি শিক্ষকদের নিয়ে মঙ্গলবার সকাল ১০টায় একটি সভা আহ্বান করলেও শিক্ষকদের অনাগ্রহ এবং অনুপস্থিতির কারণে সভা অনুষ্ঠিত হয়নি।