২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাপিয়া হত্যাকান্ডের বিচারের দাবিতে রাজবাড়ীতে মিছিল ও সমাবেশ, ডিসি ও এসপির কাছে স্মারকলিপি পেশ

মানবাধিকার কর্মী অ্যাডভোকেট দিলরুবা হক পাপিয়ার হত্যাকান্ডের বিচারের দাবিতে মঙ্গলবার রাজবাড়ীতে বাংলাদেশ মহিলা পরিষদ মিছিল ও সমাবেশ করেছে। এরপর তারা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি পেশ করে।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2005, 04:36 PM

Updated : 26 Apr 2022, 06:17 PM

পাপিয়া হত্যার বিচারের দাবিতে মঙ্গলবার সকালে মহিলা পরিষদের কার্যালয় থেকে মিছিল বের হয় শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করার পর জেলা প্রশাসকের কার্যালয়ে এসে মিছিলটি শেষ হয়। সেখানে অনুষ্ঠিত এক সমাবেশে বক্তব্য রাখেন পরিষদের জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট দেবাহুতি চক্রবর্তী ও সাধারণ সম্পাদক শামসুন্নাহার চৌধুরী। সমাবেশে বক্তারা বলেন, মানবাধিকার আন্দোলনের একজন সংগ্রামী নেত্রী হয়েও পাপিয়াকে স্বামী ও পরিবারের সদস্যদের সহিংসতায় প্রাণ দিতে হলো।

ঈদের ছুটিতে বরিশালে শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়ে ৩ নভেম্বর সকাল বেলায় স্বামীর নির্যাতনে নিহত হন অ্যাডভোকেট দিলরুবা হক পাপিয়া।