২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩৮ দিন পর জা.বি. খুলেছে, ধর্মঘটের কারণে ক্লাস হয়নি

দীর্ঘ ৩৮ দিন ছুটির পর মঙ্গলবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় খুললেও প্রগতিশীল ছাত্রজোট আহুত ধর্মঘটের কারণে কোন ক্লাস অনুষ্ঠিত হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2005, 04:29 PM

Updated : 26 Apr 2022, 06:17 PM

২০০৫-০৬ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ স্নাতক সম্মান শ্রেনীর ভর্তি ফরমের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে প্রগতিশীল ছাত্রজোট মঙ্গলবার ও বুধবার দু’দিনের ছাত্র ধর্মঘট আহ্বান করেছিল।

মঙ্গলবার ক্লাশ শুরুর দিনে ধর্মঘট আহ্বান করায় বিপাকে পড়ে বিশ্ববিদ্যালয়ের প্রায় আট হাজার শিক্ষার্থী।

ধর্মঘটের সমর্থনে দুপুরে জোট নেতাকর্মীরা ক্যাম্পাসে মিছিল সমাবেশ করেছে।