২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশে নিরাপত্তা ব্যবস্থা এশিয়ার সেরা, সাইফুর রহমানের দাবি

বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা এশিয়ার সেরা বলে দাবি করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2005, 09:23 PM

Updated : 26 Apr 2022, 06:17 PM

ঝালকাঠিতে সোমবার বোমা হামলায় দু’জন বিচারক নিহত হওয়ার ঘটনায় সাংবাদিকরা তার বক্তব্য জানতে চাইলে মন্ত্রী একথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা যে এশিয়ার সেরা, তা সার্ক সম্মেলনের সময় প্রমানিত হয়েছে।

তিনি আরও বলেন, ঝলকাঠির ঘটনা পুরো বাংলাদেশের চিত্র নয়। এটি একটি আন্তর্জাতিক সমস্যা বলে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, দিল্লি, জর্ডান ও বিশ্বের অন্যান্য স্থানে এ ধরনের ঘটনা ঘটেছে, এটি শুধু বাংলাদেশের জন্য প্রযোজ্য হতে পারে না।

পরিকল্পনা মস্ত্রণালয় কার্যালয়ে অনুষ্ঠিত বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর ক্রিস্টিনা আই ওয়ালিচ এর সাথে এক বৈঠক শেষে পরিকল্পনা মন্ত্রী এ মন্তব্য করেন।

নজিরবিহীন নিরাপত্তার মধ্য দিয়ে রাধজানী ঢাকায় সার্ক সম্মেলন শেষ হবার একদিন পরে ঝালকাঠিতে এ বোমা হামলার ঘটনা ঘটলো।

তিনি বলেন, বর্তমান পরিস্থিতি বিবেচনায় আমরা সার্ক শীর্ষ সম্মেলনের ঢাকা ঘোষনায় যথাযথ গুরুত্ব দিয়ে সন্ত্রাসবাদ ইস্যুটিকে অন্তর্ভূক্ত করেছি।