২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে ডিসি ও জেলা জজকে হত্যার হুমকি

নোয়াখালীর জেলা প্রশাসক শাহাদাত হোসেন মজুমদার এবং জেলা ও দায়রা জজ আবদুল গফুরকে হত্যার হুমকি দিয়ে ডাকযোগে চিঠি পাঠানো হয়েছে।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2005, 08:47 PM

Updated : 26 Apr 2022, 06:17 PM

রোববার নোয়াখালী জেলা প্রশাসকের বাসার ঠিকানায় এ চিঠি পাঠানো হয়। চিঠিতে প্রেরকের ঠিকানা হিসেবে ‘মো. নিজাম উদ্দিন বাহাদুর, প্রযত্নে-মতিলাল, গ্রাম ও পোস্ট নবীনগর, থানা সাভার’ বলে উল্লেখ করা হয়েছে। জেলা প্রশাসক চিঠি পাওয়ার কথা স্বীকার করেছেন।

এদিকে ঝালাকাঠিতে বোমা হামলায় দুই বিচারক নিহত হওয়ার পর সোমবার নোয়াখালী জজ আদালতে বিচার কাজ অনুষ্ঠিত হয়নি। তবে আদালত পাড়ায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।