বান্দরবানে আদিবাসী যুবক খুন, ২ জন গ্রেফতার
বান্দরবান সদর উপজেলার খামদং পাড়ায় রোববার রাতে সন্ত্রাসীদের হাতে খুন হয়েছে আদিবাসি যুবক মং থোয়ধাই চিং (২৫)।
পুলিশ জানায়, ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে পুলিশ সোমবার সকালে বাঘমার এলাকা থেকে মং খয় হ্রী রাখাইন এবং দুপুরে শহরের প্রধান বাস স্ট্যান্ড থেকে অং শৈ থুই নামের দুই আদিবাসী যুবককে আটক করেছে।
গ্রামবাসী সোমবার সকলে বাঘমার বাজার সংলগ্ন ব্রীজের নীচে রক্তাক্ত অবস্থায় মং থোয়ধাই চিং-এর লাশ দেখে পুলিশকে খবর দেয়। নিহতের মাথায় ও হাতে ধারাল অস্ত্রের আঘাত রয়েছে।
