২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশের দক্ষিন পশ্চিমাঞ্চলে এক যুগে ১৫ সাংবাদিক নিহত হওয়ার ঘটনায় সামফা প্রতিনিধি দলের উদ্বেগ

দেশের দক্ষিন পশ্চিমাঞ্চলে এক যুগে দুই সম্পাদকসহ ১৫ সাংবাদিক নিহত হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন সামফা প্রতিনিধি দলের দুই সাংবাদিক।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2005, 06:02 PM

Updated : 26 Apr 2022, 06:17 PM

খুলনায় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। তারা এ সময় দক্ষিন পশ্চিমাঞ্চলের বর্তমান অবস্থা, সাংবাদিক ও সাংবাদিকতার বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। প্রতিনিধি দলের দুই সদস্য নুসরাত জাবেদ ও সাদাফ আরশাদ সোমবার সন্ত্রাসীদের বোমা হামলায় নিহত নির্ভিক সাংবাদিক শহীদ শেখ বেলাল উদ্দিনের পরিবারের সাথেও সাক্ষাত করেন।

সোমবার বিকেলে তারা ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হন।