এলজিইডি’র পল্লী উন্নয়ন প্রকৌশল কেন্দ্রের উদ্বোধন ২২ নভেম্বর
প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আগারগাঁওয়ের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নবনির্মিত পল্লী উন্নয়ন প্রকৌশল কেন্দ্রটি ২২ নভেম্বর উদ্বোধন করবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত মাতসুশিরো হরিগুচি উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
জাপানের ওডিএ ঋণের সহযোগিতায় পল্লী উন্নয়ন প্রকৌশল কেন্দ্রের (আরডিইসি) ভবনটি নির্মিত হয়েছে। জাইকা বিশেষজ্ঞরা এ ব্যাপারে প্রয়োজনীয় সকল সহযোগিতা প্রদান করেছে।
