ক্ষুদ্র রাষ্ট্রগুলোর সার্বভৌমত্ব বিষয়ে বিশেষ ব্যবস্থা নেয়া প্রয়োজন: সার্ক ঘোষণা
ক্ষুদ্র রাষ্ট্রসমূহের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা অক্ষুণ্ন রাখতে সর্বাত্মক সহায়তা দেওয়া হবে বলে ঘোষণা সার্ক ঘোষণায় উল্লেখ করা হয়েছে।
রাষ্ট্রসমূহের সার্বভৌমত্ব, অখণ্ডতা ও আঞ্চলিক সমন্বয় বিষয়ে জাতিসংঘ সনদ এবং বিশ্বব্যাপী গ্রহণয্গ্যো আইন ও রীতি অনুযায়ী সকল ছোট রাষ্ট্রকে সুরক্ষা দেওয়া হবে বলে রোববার সমাপ্ত সার্কের ত্রয়োদশ সম্মেলনে গৃহীত ঢাকা ঘোষণায় বলা হয়।
যথাযথ নীতি ও কর্মকাণ্ডের মাধ্যমে ছোট রাষ্ট্রগুলোর নিরাপত্তা এবং স্বার্থ সংরক্ষণ করা হবে বলে সার্ক নেতারা অঙ্গীকার ব্যক্ত করেন।
