নারী ও শিশু পাচার বন্ধে সার্ক কনভেনশন বাস্তবায়নে সার্ক নেতৃবৃন্দের গুরুত্বারোপ
নারী ও শিশু পাচার বন্ধ এবং শিশু অধিকার রক্ষা ও কল্যাণের জন্যে সার্ক কনভেনশান বাস্তবায়নের প্রতি জোর দিয়েছেন সার্ক নেতৃবৃন্দ।
বিশেষ করে নারী ও শিশু পাচার বন্ধে জোরালো অবস্থানের আহ্বান জানিয়েছেন তারা।
নারী ও শিশু পাচার বন্ধ এবং শিশু অধিকার রক্ষা ও কল্যাণের জন্যে সার্ক কনভেনশনে অনুসমর্থন দেওয়ায় নেতৃবৃন্দ সন্তোষ প্রকাশ করেন। নেতৃবৃন্দ এখন এ কনভেনশন বাস্তবায়নের প্রতি জোর দেন।
সার্ক নেতৃবৃন্দ বলেন, নারী ও শিশু পাচার বন্ধে সুশীল সমাজ এবং গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তারা পাচার সমস্যা বন্ধে আইনপ্রয়োগকারী সংস্থাগুলোর কার্যকর ভূমিকার কথা বলেন।
