২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরবর্তী সার্ক শীর্ষ সম্মেলন ভারতে

সাত জাতির দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক এর চতুদর্শ শীর্ষ সম্মেলন ভারতে অনুষ্ঠিত হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2005, 07:15 PM

Updated : 26 Apr 2022, 06:17 PM

আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ১৩তম সার্ক শীর্ষ সম্মেলনের সমাপনী অধিবেশনে ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং এ প্রস্তাব দিলে সার্ক এর অন্যান্য নেতৃবর্গ তা সানন্দে গ্রহণ করেন।

প্রস্তাবে ড. সিং বলেন, ভারত চতুর্দশ সার্ক শীর্ষ সম্মেলন আয়োজন করতে আগ্রহী। সার্ক এর এজেন্ডাসমূহ বাস্তবায়নে এবং ঢাকা সম্মেলন থেকে আমাদের যা কিছু অর্জন তা সমুন্নত রাখতে ভারত আপনাদের সকলের সাথে কাজ করে যাবে। ভারতে আপনাদের স্বাগত জানানোর অপেক্ষায় রয়েছি আমরা।

সার্ক চেয়ারপার্সন ও বাংলাদেশের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রোববার সন্ধ্যায় ঢাকা ঘোষণা অনুমোদনের মধ্য দিয়ে দুই দিনব্যাপী এ সম্মেলনের সমাপ্তি ঘোষণা করেন।

প্রতিবছর সার্ক শীর্ষ সম্মেলন অনুষ্ঠানের কথা থাকলে গত বিশ বছরে মোট বারো বার এ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সার্কভুক্ত সাতটি দেশের মধ্যে ভুটান বাদে বাকি ছয়টি রাষ্ট্র এসব সম্মেলনের আয়োজক ছিলো।