২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনা ও নোয়াখালীতে ২ দিনে ৪ জনের আত্মহত্যা

খুলনা ও নোয়াখালীর বেগমগঞ্জে দুইদিনে চারজন আত্মহত্যা করেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2005, 06:20 PM

Updated : 26 Apr 2022, 06:17 PM

বিডিনিউজ খুলনা প্রতিনিধি জানান, খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্টি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের ১ম বর্ষের ছাত্র হাবিবুর রহমান (২২) শনিবার বেলা ১১টায় নিজ বাড়িতে ঘরের আড়ার সাথে ফাঁসি দিয়ে আত্মহত্য করেছে। হাবিবুর জেলার ডুমরিয়া উপজেলার টোলনা গ্রামের শাহিলুদ্দিনের ছেলে। হাবিবুর মানসিকভাবে ভারসাম্যহীন ছিল বলে তার পরিবার জানায়।

বিডিনিউজ বেগমগঞ্জ প্রতিনিধি জানান, নোয়াখালীর বেগমগঞ্জ উজেলার তিনটি গ্রামে দু’দিনে বিষপান করে তিন ব্যক্তি আত্মহত্যা করেছে।

শনিবার হাজিপুর গ্রামের কোরবান আলীর বাড়ির ইসমাইল হোসেন (২৩) স্ত্রী’র সাথে অভিমান করে আত্মহত্যা করেছেন। এইকদিন উত্তর জিরতলী গ্রামের সামছুল হক (৫০) পারিবারিক কলহের জের ধরে বিষপানে করে আত্মহত্যা করে।

উপজেলার কুতুবপুর গ্রামের হক্কুন্না বাড়ির বেলাল হোসেনের ছেলে রাসেল (১৪) মায়ের সাথে অভিমান করে বিষপান করে আত্মহত্যা করে।

নিহতদের লাশ পোস্টমর্টেম ছাড়াই দাফন করা হয়েছে।