নারায়ণগঞ্জে অগ্নিকান্ডে ৩৫টি দোকান ও মালামাল পুড়ে ছাই, ক্ষতির পরিমান ৫০ লাখ টাকা
নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার মুক্তি সরণীর ক্যানেলের পাশে অবৈধভাবে গড়ে উঠা দোকানে আগুন লেগে প্রায় ৩৫টি দোকান ও দোকনের মালামাল ভষ্মিভূত হয়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৫০ লাখ টাকা।
৪টি ফায়ার স্টেশনের অগ্নিনির্বাপক দলের কর্মীরা প্রায় ২ ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। শনিবার ভোরে একটি হোটেলের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত বলে স্থানীয়দের ধারণা।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসি জানান, অল্প সময়ের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে যায়। এসময় হোটেল, ফলের দোকান, খবরের কাগজের স্টলসহ বিভিন্ন ব্যবসার প্রায় ৩৫টি দোকান ও মালামাল পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে ফুলবাড়িয়া (কেন্দ্রীয়), পোস্তাগোলা, ডেমরা ও হাজীগঞ্জের ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
থানা নির্বাহী কর্মকর্তা ফয়েজ আহমদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
