২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে এরশাদের সৌজন্য সাক্ষাৎ

জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদ শুক্রবার সন্ধ্যায় সার্ক সম্মেলনে যোগ দিতে আসা পকিস্তানের প্রধানমন্ত্রী শওকত আজিজের সাথে তার হোটেল স্যুটে সৌজন্য সাক্ষাত করেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2005, 10:17 PM

Updated : 26 Apr 2022, 06:16 PM

এ সময় উভয় নেতা দ্বি-পাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়, এ অঞ্চলে সার্কের সম্ভাবনা এবং সার্ক গঠনের প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

সার্কের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এইচ এম এরশাদ আলোচনাকালে সার্কের সাফল্য কামনা করেন।