যৌতুকের জন্য স্বামীর হাতে স্ত্রী খুন
চট্টগ্রামের রাঙ্গুনিয়ার মোল্লাপাড়ায় যৌতুকের জন্য স্বামী শ্বাসরোধ করে হত্যা করেছে স্ত্রীকে।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, নিহতের নাম হোসনে আরা বেগম (১৮)। মাত্র ১০দিন আগে সে একটি সন্তানের জন্ম দেয়।
শুক্রবার বিকাল সাড়ে চারটায় হোসেনে আরাকে তার স্বামী সাইফুল ইসলাম শিপু ঘরের ভেতর শ্বাসরোধ করে হত্যা করে এবং আত্মহত্যা বলে চালানোর জন্য সিলিং ফ্যানে ঝোলানোর চেষ্টা করে।
ঘটনা টের পেয়ে প্রতিবেশীরা ঘাতক সাইফুলকে ধরে পুলিশে সোপর্দ করে।
পারিবারিক সূত্র জানায়, সাইফুল বিয়ের পর থেকে যৌতুকের জন্য তার স্ত্রীর উপর অমানবিক নির্যাতন চালাতো।
ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।
